গত ১৩ দিন ধরে গাজোল সহ মালদার বিভিন্ন এলাকা বন্যায় বিধ্বস্ত। আলাল, ময়না সহ গাজোলের বিভিন্ন অঞ্চলের বানভাসিদের অবস্থা চরমে। কিন্তু বন্যা পীড়িতদের পাশে বারবার দাড়িয়েছে মালদা জেলা যুব তৃনমূল। আজও মালদা জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বজিত মন্ডলের উদ্যোগে প্রায় ৪০০০ বানভাসির দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। বেশ কয়েকদিন ধরেই বন্যা পীড়িতদের সাহাযার্থে তৃনমূল যুব কংগ্রেস যেভাবে কোমড় কোষে নেমেছে তা সত্যিই প্রসংশীয়। ত্রান তো বটেই, গত শনিবার ও রবিবার ময়না, আলাল সহ বিভিন্ন আশ্রয় শিবিরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয় যুব নেতা বিশ্বজিত মন্ডলের উদ্যোগে। আজ ময়না হাই স্কুলে কেন্দ্রীয় ভাবে ডিমের ঝোল ভাত রান্না করে বিভিন্ন অঞ্চলের বানভাসিদের সরবরাহ করা হয়। এদিন ত্রাণ দিতে গাজোলে হাজির ছিলেন মালদা জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি মোয়াজ্জেম হোসেন, গাজোলের বিধায়িকা দিপালী বিশ্বাস, মালদা জেলা পরিষদের সভাধিপতি সরলা মুর্মু সহ তৃণমূল নেতৃত্ব। তৃনমূল জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন বন্যার্তদের খাবার পরিবেশন করেন। তবে গাজোলে বন্যার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। জল কিছুটা হলেও কমতে শুরু করেছে। আর দুই দিন বাদে ইদ, তারপর পূজো। তাই কিছুটা আশার আলো দেখছেন বানভাসিরা।
মালদা